বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকার যুগ্ম কর কমিশনার মিজ্ ফারজানা নাজনীন এবং মিজ্ সুলতানা হাবীব এর অতিরিক্ত কর কমিশনার পদে পদোন্নতি (চলতি দায়িত্ব) প্রাপ্তিতে অত্র ইউনিটের পক্ষ হতে মান্যবর কর কমিশনার জনাব মোঃ খাইরুল ইসলাম মহোদয় কর্তৃক ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকার উপ কর কমিশনার মিজ্ তানিয়া সুলতানা, জনাব সরদার মোঃ আবু হেলাল ও জনাব মুসতবা ইশতিয়াক আহমদ এর যুগ্ম কর কমিশনার পদে পদোন্নতি প্রাপ্তিতে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এছাড়ও মীর রেজওয়ানুল আবেদ, যুগ্ম কর কমিশনার হিসাবে অত্র ইউনিটে যোগদান করায় স্বাগত জানানো হয়।
বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকার উপ কর কমিশনার মিজ্ তানিয়া সুলতানা, জনাব সরদার মোঃ আবু হেলাল ও জনাব মুসতবা ইশতিয়াক আহমদ স্যারদের যুগ্ম কর কমিশনার পদে পদোন্নতি প্রাপ্তিতে অত্র ইউনিটের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এই ইউনিটের মান্যবর কর কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার স্যার
৩১/০৭/২০২৪ খ্রি. তারিখে বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকার সম্মেলন কক্ষে এই ইউনিটের মান্যবর কর কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার স্যারের সভাপতিত্বে মাসিক রাজস্ব পর্য়ালোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ ইকবাল হোসেন, সদস্য (কর আপীল ও অব্যহতি), জাতীয় রজাস্ব বোর্ড ঢাকা মহোদয়য়ের শেষ কর্ম দিবসে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বৃহৎ করদাতা ইউনিট ( LTU), ঢাকার মান্যবর কর কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার স্যার এবং অত্র ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অদ্য ২৭/০৬/২০২৪ খ্রি. তারিখে বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকার সম্মেলন কক্ষে এই ইউনিটের মান্যবর কর কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার স্যারের সভাপতিত্বে মাসিক রাজস্ব পর্য়ালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উচ্চতর আদালতে আয়কর মামলা দাখিল নিষ্পত্তি ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা
অদ্য ২০ জুন, ২০২৪ খ্রিস্টাব্দে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জনাব সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ও বৃহৎ করদাতা ইউনিট (LTU) ঢাকার এর সম্মানিত কর কমিশনার জনাব মোঃ ইকবাল বাহারের এর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ স্বাক্ষরিত হয়। উক্ত স্বাক্ষরিত অনুষ্ঠানে বৃহৎ করদাতা ইউনিট (LTU) ঢাকার অতিরিক্ত কর কমিশনার জনাব সৈয়দ মহিদুল হাসান, উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন) জনাব সরদার মোঃ আবু হেলাল, সহকারী প্রেগ্রামার জনাব ইসরাত পারভীন উপস্থিত ছিলেন।
বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকার সম্মেলন কক্ষে এই ইউনিটের মান্যবর কর কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার স্যারের সভাপতিত্বে মাসিক রাজস্ব পর্য়ালোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯/০৫/২০২৪ খ্রি. তারিখে বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকার সম্মেলন কক্ষে রাজস্ব পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব সৈয়দ মোহাম্মদ আবু দাউদ স্যার।